ক্যামেরায় তরুণীর গোসলের দৃশ্যধারণ : র্যাবের জালে যুবক
সময় সিলেট ডেস্ক

সিলেটে পুকুরঘাটে তরুণীর গোসলের দৃশ্য গোপন ক্যামেরায় ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মৌলভীবাজার জেলা সদরের চৌমুহনা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত শেখ মো. শাহেদ (৩০) সিলেটের বালাগঞ্জ উপজেলার আতাশন মোল্লাপাড়া গ্রামের শেখ মো. আব্দুল রকিবের ছেলে।
র্যাব জানায়- ওই তরুণী (২২) ও অভিযুক্ত শাহেদ একে অপরের প্রতিবেশী। বিভিন্ন সময় শাহেদ ওই তরুণীকে প্রেম-ভালোবাসাসহ কুপ্রস্তাব দিতেন। রাজি না হওয়ায় শাহেদ ওই তরুণীর বাড়ির পুকুরঘাটে গোপন ক্যামেরা লাগিয়ে গোসল করাসহ কাপড় পরিবর্তনের ভিডিও ধারণ করে। সেই ভিডিও ভিকটিমকে দেখিয়ে তার সাথে প্রেম না করলে সেটি ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ওই তরুণীকে শাহেদ বার বার ধর্ষণ করেন।
একপর্যায়ে ওই তরুণী ধর্ষিতা হওয়ার পর শাহেদকে ভিডিও ডিলিট করার কথা বললে তিনি টাকা দাবি করেন। পরবর্তীতে ওই তরুণী নিরুপায় হয়ে বিষয়টি তার পরিবারকে জানান এবং মঙ্গলবার রাতে বালাগঞ্জ থানায় ধর্ষণ ও পর্নগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৩ ঘণ্টার মধ্যে মৌলভীবাজার জেলাসদরের চৌমুহনা থেকে শাহেদকে গ্রেফতার করে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।




