প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পেলেন ফেঞ্চুগঞ্জ আ.লীগের সভাপতি শওকত আলী
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার পেয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী। গত শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক সংবর্ধনার মাধ্যমে শওকত আলীর কাছে এই উপহার হস্তান্তর করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বাছিত টুটুলের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
এমপি হাবিব বলেন- আমি যখন ঢাকায় যায় সচিবালয়ে যাই, তখন আমি নিজের জন্য কিছু চাই না। আমি আমার এলাকার উন্নয়নের জন্য প্রকল্পের অনুমোদন চায়। আমার স্ত্রী, সন্তানকে সময় না দিয়ে সিলেটে আমার বাড়িতে আসার পর থেকে সকাল ৮টা থেকে রাত ১টা পর্যন্ত সিলেট-৩ আসনের জনগণকে সেই সময় দিয়ে থাকি।
তিনি আরও বলেন- বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা শওকত আলী যে সম্মাননা পেয়েছেন প্রধামন্ত্রীর কাছ থেকে, তা আমাদের জন্য আনন্দের। জীবনের এর চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না। শওকত আলীর মতো আওয়ামী লীগের সকল প্রবীণ ব্যক্তিদের সম্মাননা দেওয়া হবে। এছাড়াও ফেঞ্চুগঞ্জের মুক্তিযুদ্ধের সংগঠক যারা মৃত্যুবরণ করেছেন, তাদের মরণোত্তর সম্মাননা দেওয়ার জন্য আমি ব্যবস্থা করবো। এতে করে আগামী প্রজন্ম তাদের সম্পর্কে জানতে পারবে।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য লেইছ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সমাজকর্মী ডা. জাকির হোসেন, মাওলানা হারুনুর রশীদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজু আহমদ রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন খোকন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবিএম কিবরিয়া ময়নুল, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হৃষিকেশ দেব রন্টু, সাধারণ সম্পাদক লোকমান মিয়া লছমান, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু মিয়া ও উপজেলা যুবলীগের আহবায়ক মাসার আহমদ শাহ। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রেজান আহমদ শাহ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সুজন। সবশেষে প্রধানমন্ত্রীর প্রেরিত উপহার ৫ লক্ষ টাকার চেক ও সম্মাননা ক্রেষ্ট শওকত আলীর হাতে তুলে দেন এমপি হাবিব।




