কুলাউড়ায় আব্দুল মালিকের মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত
কুলাউড়া সংবাদদাতা

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ১ম নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মালিক এর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং মৃত্যুবরণকারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ছানোয়ার আলী ছুনু, কাউন্সিলার নাজির আহমদ অপু, আব্দুল জব্বার, মাহবুব আলম মাক্কুর রুহের মাগফেরাত ও সাবেক কাউন্সিলার মো. ইউনুছ মিয়ার রোগমুক্তি কামনায় মঙ্গলবার কুলাউড়া পৌরসভার আয়োজনে বাদ জোহর পৌর ভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া এনসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, সাংবাদিক সমিতির সম্পাদক সাইদুল ইসলাম সিপন, আওয়ামীলীগ নেতা আব্দুল বারী, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. খোরশেদ আলী, কাউন্সিলার জয়নাল আবেদীন বাচ্চু, মঞ্জুর আলম চৌধুরী খোকন, আতাউর রহমান চৌধুরী সোহেল, কায়ছার আরিফ, জহিরুল ইসলাম খছরু, লোকমান আলীসহ কর্মকর্তা-কর্মচারী, মরহুমদের পরিবারের সদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুম চেয়ারম্যান ও কাউন্সিলারদের দায়িত্বকালীন সময়ে তাদের অবদানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী ও মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন কুলাউড়া থানা মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা আব্দুছ ছালাম।




