পানি উন্নয়ন বোর্ডে চাকরির সুযোগ : অনলাইনে আবেদন
সময় সংগ্রহ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।প্রতিষ্ঠানটিতে রাজস্ব খাতে শূণ্য পদে ‘উপসহকারী প্রকৌশলী/ শাখা কর্মকর্তা (পুর) / প্রাক্কলনিক’ পদে মোট ৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর) / প্রাক্কলনিক।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা ইনস্টিটিউট থেকে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ থাকা যাবে না। এমএস ওয়ার্ড, এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-ভাতা : ১৬,০০০–৩৮,৬৪০ (গ্রেড–১০)।
আবেদন পদ্ধতি : প্রার্থীদের অনলাইনের মাধ্যমে (rms.bwdb.gov.bd/orms) আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১০ মার্চ, ২০২২।
সূত্র : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট (www.bwdb.gov.bd)




