জালালপুরের বিশিষ্ট মুরব্বি ইছবর আলী’র ইন্তেকাল : দাফন সম্পন্ন
বিশেষ সংবাদদাতা

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের নিজ জালালাপুর মাঝের মহল্লাহ নিবাসী, প্রবাসী দুলাল আহমদের পিতা, বিশিষ্ট মুরব্বি ইছবর আলী (৭০) গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টা ৫ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৫ কন্যা, নাতি, নাতিনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাযা সোমবার বাদ আছর নিজ জালালাপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন হাফিজ ক্বারী মাওলানা রুহুল আমিন। দোয়া পরিচালনা করেন নিজ জালালাপুর মাঝের মহল্লা জামে মসজিদের ইমাম মাওলানা শরফ উদ্দিন। পরে মানিক বাদশা গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
জানাযার নামাজে এলাকার মুরব্বিয়ান, রাজনিতিবিদ, সাংবাদিক, শিক্ষক, আলেম উলামা, জনপ্রতিনিধি, ডাক্তার, প্রবাসী, সমাজসেবী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। জানাযার নামাজে সর্বমহলের মানুষ উপস্থিত হওয়ায় মরহুমের ছেলে প্রবাসী আব্দুল আহাদ, দুলাল আহমদ ও চেরাগ আলী কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিভিন্ন মহলের শোক প্রকাশ :
প্রবাসী দুলাল আহমদের পিতা ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক, ফটো সাংবাদিক আব্দুল খালিক এর তালই বিশিষ্ট মুরব্বি ইছবর আলী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী, বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম ইমরান ও সাধারণ সম্পাদক নূরুল হক শিপু, সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক সহ নেতৃবৃন্দ।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, অনুরূপ শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ দুলাল হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান আহমদ, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক আতিক, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ উন্নয়ন কমিটির সকল নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




