এয়ারপোর্ট থানা এলাকা থেকে বিদেশি মদসহ গ্রেফতার ৩
সময় সিলেট ডেস্ক

সিলেটর এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে র্যাব ২১০ বোতল বিদেশী মদসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালের দিকে এয়ারপোর্ট থানার বাইপাস পয়েন্টস্থ হযরত শাহ ছাবালপীর মাজারের সামনে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- জালাল উদ্দিন (৫০), রবিন আহমদ (২০) ও রাব্বি মিয়া (১৯)।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।




