সিলেটের কিছু এলাকায় শুক্র-শনিবার বিদ্যুৎ থাকবে না
স্টাফ রিপোর্টার

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় দুইদিন বিদ্যুৎ থাকবে না। আগামী শুক্র ও শনিবার নির্দিষ্ট কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সঞ্চালন লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণসহ লাইনের উপর থাকা গাছ কর্তনের জন্য এ বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন।
তিনি জানান- আগামী শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরীর মেন্দিবাগ পয়েন্ট, ডুবড়ীহাওর, নাইওরপুল, ধোপাদিঘীরপার, সোবহানীঘাট ও বঙ্গবীরসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পরদিন শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শাহজালাল উপশহর ব্লক, আই, জে, ই, এফ, জি ও সাদাটিকর, মেন্দিবাগ, বোরহান উদ্দিন রোড, মিরাপাড়া, টুলটিকরসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যু সরবরাহ চালু করা হবে বলে জানান তিনি।




