রমজানে টিসিবির পণ্য পাবে ১ কোটি পরিবার: বাণিজ্যমন্ত্রী
সময় সিলেট ডেস্ক

আসন্ন রমজানে এক কোটি পরিবার টিসিবির পণ্য পাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমান বন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এয়ার লাউঞ্চ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন— আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চেষ্টা করছি যাতে কম মূল্যে মানুষ নিত্যপণ্য কিনতে পারে। রমজানে টিসিবি এবং ওএমএস-এর মাধ্যমে এক কোটি পরিবারকে সহযোগিতা দেওয়া হবে।
‘আমাদের প্ল্যান ছিল ৫০ লাখ মানুষকে টিসিবির মাধ্যমে সুবিধা দেওয়া। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে ১ কোটি পরিবারকে এ সুবিধার আওতায় আনা হবে।’




