ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা

সিলেটের ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজে ২০২১-২২ একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ।
বুধবার (২ মার্চ) দুপুর ১টায় ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় ছাত্রলীগ। পরে কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে এক আনন্দ মিছিল বের করা হয়। এ সময় তারা ‘এসো নবীন দলে দলে, ছাত্রলীগের পতাকা তলে’সহ বিভিন্ন স্লোগানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান।
একাদশ শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে কলেজ ছাত্রলীগ।
মিছিল শেষে পথসভায় সভাপতিত্ব করেন— ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাঈমুর রহমান নাঈম। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ শাহের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন— সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন— ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রেজান আহমদ শাহ।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন— কলেজ ছাত্রলীগ নেতা ওমর ফারুক জেমস্, জায়েদ আহমদ, আবু-তালহা মিজান, সাব্বির আহমদ, রাজু আহমদ, বাশার আহমদ, মামুন, নাদিম সাকেল,মনি,নাইম,মাসুম, মাসুদ, নাসিম,রাহি,শিহাব, হোসেন, সাজু,রাজু,আকাশ, সাহাদ,নাবিদ,শান্ত,পাপ্পু,রাসেল, রুহেল সহ আরও অনেকে।
নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি নাঈমুর রহমান নাঈন বলেন— ‘সবুজ এই ক্যাম্পাসে যারা নবীন হয়ে এসেছে তাদের সর্বাত্মক সহযোগিতা করতে ছাত্রলীগ অঙ্গীকারবদ্ধ। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সর্বোচ্চ সহায়তা করবো। ক্যাম্পাসে তারা যেন জ্ঞান চর্চার পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা ভোগ করতে পারে সে জন্য ছাত্রলীগ সবসময় তাদের পাশে থাকবে।’




