১০ হাজার ডলারের বেশি নিয়ে রাশিয়ানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
অনলাইন সময়

রাশিয়ার নাগরিকরা এখন আর ১০ হাজার ডলারের বেশি বৈদেশিক মুদ্রা নিয়ে দেশত্যাগ করতে পারবেন না। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক নিষেধাজ্ঞা জারি করেছেন। খবর বিবিসির
ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোয় একের পর এক নিষেধাজ্ঞার মুখে পড়ছে রাশিয়া। রাশিয়ার অর্থনীতিতে ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও পশ্চিমা দেশগুলোর এসব নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে।
রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় রুবলের দাম কমে যাওয়ার পর এ ঘোষণা এলো।




