বিশ্বনাথে ‘সাকিব সড়ক’র উদ্বোধন: দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য
সময় সিলেট ডেস্ক

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে আর্তমানবতার সেবায় নিয়োজিত ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র অর্থায়নে নির্মিত দারুল মা’আরিফ ইসলামী রিচার্স সেন্টারের নিজস্ব রাস্তা, দ্বিতীয় ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন ও ‘সাকিব সড়ক’র ফলক উন্মোচন করা হয়েছে।
সোমবার (১৪ মার্চ) বিকেল ৩ টায় উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের কান্দিগ্রামে বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হাই জেহাদী’র বাস ভবন দারুল মা-আরিফ ইসলামিয়া রিসার্চ সেন্টারের প্রবেশ পথ পাকাকরণ কাজ সম্পন্ন হলে সর্বসাধারণের চলাচলের জন্য উম্মুক্ত করা হয়। এ সময় বাংলাদেশে অবস্থানরত ‘সালেহ আহমদ সাকিব কল্যান ট্রাস্ট’র সিনিয়র সহ-সভাপতি গোলাম শাহ নেওয়াজ শিবলু’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে অনন্য ভূমিকা রাখছে। দানবীর সেলিম জে আহমেদ’সহ অন্যান্য দায়িত্বশীল ও সদস্যরা নিঃস্বার্থভাবে দেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন, যা সত্যি প্রশংসার দাবীদার।
এ সময় বক্তারা বলেন— দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছিলো, সে লক্ষ্য বাস্তবায়নে প্রবাসীরাও বিশেষ ভূমিকা রাখছেন। তাদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই।
তারা বলেন— প্রবাসীরা হাড়ভাঙা পরিশ্রম করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির ভীতকে মজবুত করে বৈদেশিক রিজার্ভকে সমৃদ্ধ করে চলেছেন। এমনকি করোনার মধ্যে প্রবাসীদের পাঠানো আয় বাংলাদেশের অর্থনীতিক ভারসাম্য বজায় রাখতে বিরাট ভূমিকা পালন করছে। তাছাড়া ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহও পর্যাপ্ত পরিমাণ আমানত তৈরি করতে পারছে।

বক্তারা আরও বলেন— ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে অনন্য ভূমিকা রাখছে। আর্তমানবতার সেবায় নিয়োজিত এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি দানবীর সেলিম জে আহমেদ’সহ অন্যান্য সকল দায়িত্বশীল ও সদস্যরা নিজেদের ভোগ-বিলাস বির্সজন দিয়ে নিঃস্বার্থভাবে দেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন, যা সত্যি প্রশংসার দাবীদার।
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মাওলানা আব্দুল হাই জিহাদী’র সভাপতিত্বে ও এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল-এর সম্পাদক মুহাম্মদ সায়েস্তা মিয়া’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন— সেন্ট্রাল উইমেন্স কলেজের প্রিন্সিপাল কবি কালাম আজাদ খান। বৃটেনের ডরসেট থেকে ভার্চুয়ালী বক্তব্য রাখেন— সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি দানবীর সেলিম জে আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন— বিশিষ্ট লেখক ও গবেষক কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ, দৈনিক সময় সিলেট-এর সম্পাদক আ ক ম এনামুল হক মামুন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল হালিম, মুফতি আনোয়ারুল হক, মুফতি ফয়জুল হক জালালাবাদী, মাওলানা হাফেজ ডা. নূরউদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ ফখরুল ইসলাম খান, খাজাঞ্চি ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য ডা. পঙ্কজ বিহারী দাশ, ৫নং ওয়ার্ড সদস্য আব্দুর রব রাজু ও সংবর্ধিত অতিথির বক্তব্য দেন— গোলাম শাহ নেওয়াজ শিবলু।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিশিষ্ট মুরব্বি মো. চাঁন মিয়া, মুরব্বি মো. কালা মিয়া, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র অর্থ সম্পাদক মামুন আহমেদ, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, দৈনিক মানব জমিন’র বিশ্বনাথ প্রতিনিধি আক্তার আহমদ সাহেদ, খাজাঞ্চি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ সিদ্দিকুর রহমান, গোলাম শাহ রেওয়াজ লাভলু, সাংবাদিক ও কবি এস পি সেবু, ছড়াকার লাহিন নাহিয়ান প্রমুখ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আবদুল বাছিত।




