শ্রীমঙ্গলে বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল সংবাদদাতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন— শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন, ডেপুটি ম্যানেজার নজরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলার ব্যবস্থাপক উত্তম কুমার দেব, উদয়ন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাশ প্রমুখ।
এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।




