সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে স্বাধীনতা দিবস পালন
স্টাফ রিপোর্টার

সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ পালন করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারিদের সাথে নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন— কাউন্সিলর রাশেদ আহমদ, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর প্রমুখ।
এদিকে, বিকেল ৪টায় নগর ভবনের সম্মুখে মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ‘প্রস্ফুটিত ফুল’ নামে নির্মিত সুবর্ণজয়ন্তী সৌধ উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।




