সাউন্ডটেক ক্যারম ক্লাবের মাসিক টুর্নামেন্ট সম্পন্ন
লন্ডন সংবাদদাতা

এম এ খান ফাউন্ডেশন আয়োজিত ও সাউন্ডটেক ক্যারম ক্লাব’র সহযোগিতায় লন্ডনে মাসিক একক ক্যারম টুর্নামেন্ট ২০২২ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
শুক্রবার সন্ধায় পূর্বলন্ডনের সাউন্ডটেক ক্যারম ক্লাবে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্যারম ক্লাব সাউন্ডটেক ক্যারম ক্লাব ইউকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রহমান খান সুজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— লন্ডন এডুকেশন ট্রাস্ট এর প্রেসিডেন্ট সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি ফারুক ফুয়াদ চৌধুরী, ক্লাবের ট্রেজারার মুয়াজ্জিম আহমেদ রিবু, নির্বাহী সদস্য মুন্না মিয়া ও গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র নির্বাহী সদস্য ও সাউন্ডটেক ক্যারম ক্লাব এর ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।
মার্চ মাসের একক ক্যারম টুর্নামেন্টে ১৬ ক্যারম খেলোয়াড় টিম অংশগ্রহণ করে। তাদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন রাসু এবং রানার্সআপ হন আব্দাল।




