নগরীতে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে যুবক খুন : কিলিং মিশনে অংশ নেয় ৯ জন
স্টাফ রিপোর্টার

সিলেট নগরীতে ‘সিনিয়র ও জুনিয়র’ দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন করা হয়েছে নাজিম আহমদ (২০)। আর এই কিলিং মিশনে অংশ নেয় ৯ জন যুবক। তারা সকলেই মিলে নাজিমকে ধরালো অস্ত্র দিয়ে তাকে খুন করে। এমন তথ্য জানিয়েছেন— মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ।
তিনি বলেন— ‘আহত ও হামলাকারীদের রাজনৈতিক পরিচয় মিলেনি। এদের আগ থেকে বিরোধ চলছিল। হামলাকারীদের একজন জেল খেটে কিছুদিন আগেই বের হয়েছে।’
আজবাহার আলী শেখ আরও বলেন— ‘৯ জন যুবক মিলে নাজিমকে হত্যাসহ আরো ২ জনকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় ইতোমধ্যে ১ জনকে আটক করতে সক্ষম হয়েছি।’
ছুরিকাঘাতে নিহত যুবক নাজিম আহমদ (২০) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শেরপরশ এলাকার নুর মিয়ার ছেলে। সে পেশায় হোটেল শ্রমিক। নাজিম সিলেট নগরীর দরগাহ মহল্লার ৭৪ নং বাসার ভাড়াটিয়া।
জানা যায়— শনিবার রাত ১০ টার দিকে ওসমানী হাসপাতালের ৩নং ফটকের সামনে নাজিমসহ ৩ জনকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ছুরিকাহত ৩ জনকেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তৃব্যরত চিকিৎসক নাজিমকে জনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দু’জনের চিকিৎসা চলছে। তবে তাদের অবস্থা এখন অনেকটা আশংকামুক্ত।




