জাতীয় স্কুল ক্রিকেটে শাহজালাল জামেয়ার বড় জয়
স্টাফ রিপোর্টার

সুমন ও সুহৃদ এর হাফ সেঞ্চুরীতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে বড় জয় পেয়েছে শাহজালাল জামেয়া স্কুল মিরাবাজার। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের বিপক্ষে ১৫৭ রানের জয় পায় শাহজালাল জামেয়া।
টসে জিতে প্রথমে ব্যাট করে শাহজালাল জামেয়া দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৫ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। উদ্বোধনী দুই ব্যাটসম্যান শূণ্য রানে আউট হলেও সমুন ও সহৃদের দৃঢ়তায় জামেয়া রানের পাহাড়ে পৌছায়। সুমন ৮৬ বলে ৭০ ও সুহৃদ ৭৮ বলে করেন ৫১ রান। এছাড়া অতিরিক্ত থেকে আসে ৬৭ রান। ক্যান্টনমেন্টের পক্ষে সাইফ একাই নেন ৬ উইকেট।
২৪৬ রানের বিশাল রান তাড়ায় যেন খেই হারিয়ে ফেলে জালালাবাদ ক্যান্টনমেন্ট দল। জামেয়ার মাসফির বোলিং তোপে নাবিলের ৩২ ও সাইফের ১৯ ছাড়া আর কেউ উইকেটে দাড়াতেই পারেননি। মাত্র ১৮ ওভার খেলে ৮৮ রানেই অলআউট হয়ে যায় শক্তিশালী ক্যান্টনমেন্ট। নান্দনিক ব্যাটিংয়ের জন্য জামেয়ার সুমন হন ম্যাচ সেরা।
শাহজালাল জামেয়ার শিক্ষক ইমতিয়াজ রফিক চৌধুরী বলেন— শক্তিশালী ক্যান্টনমেন্টের বিপক্ষে এমন বড় জয় প্রত্যাশিতই ছিলো। এমন জয়ের মূল রহস্য হলো আমাদের ছেলেদের দৃঢ়তা, কমিটমেন্ট ও কঠোর অনুশীলন।




