গোলাপগঞ্জে অভিযানে ৬৭টি গাড়ি জব্দ : মামলা ৪২টি
গোলাপগঞ্জ সংবাদদাতা

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ৪২টি মামলা দায়ের ও ৬৭টি যানবাহন জব্দ করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত গোলাপগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ দুটি স্থানে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে যানবাহনের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৬৭টি গাড়ি আটক, ফিটনেস, হেলমেট না থাকা’সহ সড়ক পরিবহন আইন অমান্যকারী ৪২জন গাড়ির মালিক ও চালককে মামলা দেয় পুলিশ।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন— গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।
বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন— সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল, গোলাপগঞ্জ) পরিত্রান তালুকদার, গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুন অর রশীদ চৌধুরী’সহ গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা।




