নদীর নামেই নাম ‘পদ্মা সেতু’ থাকছে: উদ্বোধন ২৫ জুন
সময় সিলেট ডেস্ক

পদ্মা নদীর ওপর উদ্বোধনের অপেক্ষায় থাকা সেতুর নাম নদীর নামেই থাকছে। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সাংবাদিকদের এ সব তথ্য জানান।
দুপুরে গণভবনে পদ্মা বহুমুখী সেতুর সারসংক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন কাদের। সারসংক্ষেপ দেখে ২৫ জুন সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হন সরকারপ্রধান।
কাদের বলেন— প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মা নদীর নামেই নামকরণ করা হবে সেতুর।




