সাংবাদিক মুন্না-কে দোয়ারাবাজার প্রেসক্লাবের অভিনন্দন
দোয়ারাবাজার সংবাদদাতা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার তরুণ সাংবাদিক ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সাধরণ সম্পাদক, জাতীয় দৈনিক জনবানী পত্রিকার দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি, খ্যাতিমান সাংবাদিক এনামুল কবির মুন্না-কে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ আত্মিক অভিনন্দন ও শুভেন্যবাদ জানিয়েছেন।
বুধবার (২৫ মে) দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় এ অভিননন্দ জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এ বার্তায় অভিনন্দন জ্ঞাপনকারীরা দোয়ারাবাজার উপজেলার প্রেসক্লাব সাধারণ সম্পাদক, সাহসী কলম সৈনিক, সাংবাদিক এনামুল কবির মুন্না-কে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের যুগ্ম সাধরণ সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং সাংবাদিক এনামুল কবির মুন্নার সফলতা ও দীর্ঘায়ূ কামনা করেন।




