প্রধানমন্ত্রীর ১০ উদ্ভাবনী নিয়ে মৌলভীবাজারে বর্ণিল রোড শো
মৌলভীবাজার সংবাদদাতা

মৌলভীবাজারের জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ মানুষের কাছে পৌঁছে দিতে ১০টি সুসজ্জিত ট্রাকে করে রোড শো করা হয়েছে।
রবিবার (১২ জুন) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ রোড শো শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
১০টি বিষয়ের মধ্যে ছিল— সবার জন্য বিদ্যুৎ, আশ্রয়ন প্রকল্প, নারীর ক্ষমতায়ন, শিক্ষা সহায়তা, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ, ডিজিটাল বাংলাদেশ, পল্লী সঞ্চয় ব্যাংক ও কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানষিক বিকাশ।
প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা ট্রাক সাজানো হয়েছিল। রোড শো’তে অংশ গ্রহন করেন— জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্জ মিছবাহুর রহমান, মেয়র ফজলুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট রাধাপদ দেব সজলসহ অনেকে। রোড শোতে বিভিন্ন সংস্থার শতাধিক গাড়ি অংশ গ্রহণ করে।
আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্জ মিছবাহুর রহমান বলেন— পদ্মা সেতুকে নিয়ে নানা অপকর্ম চালানো হচ্ছে, সেগুলো কাটিয়ে উঠে জনগণকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর কাজগুলো জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়াই হচ্ছে প্রধান লক্ষ্য।
সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মুস্তাফিজুর রহমান সদর উপজেলায় গৃহহীনদের ঘরের বিষয়টি তুলে ধরে বলেন— অনেক অসহায় মানুষ এ থেকে উপকৃত হয়েছে।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন— প্রধানমন্ত্রীর কাজগুলোকে মানুষের মাঝে তুলে ধরতেই এমন উদ্যোগ।




