উৎসর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ‘আলোর পাঠশালায়’ ঈদ সামগ্রী বিতরণ
জুড়ী সংবাদদাতা

মৌলভীবাজারের কুলাউড়ায় সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে গঠিত আলোর পাঠশালার শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে উৎসর্গ ফাউন্ডেশন।
শুক্রবার (৮ জুলাই) কুলাউড়া রেলওয়ে জংশন সংলগ্ন আলোর পাঠশালা প্রাঙ্গনে এ কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মানবিক টিম সিলেটের প্রতিষ্ঠাতা ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্য শফি আহমদ।
তিনি বলেন— উৎসর্গ ফাউন্ডেশনের এ আয়োজন সত্যিই প্রশংসার যোগ্য। আলোর পাঠশালার শিক্ষার্থীরা ঈদ উপহার পেয়ে হাসিমুখে বাড়ি ফিরছে। তাদের এ আনন্দ আমাদের মতো সংগঠকদের বিশেষ প্রাপ্তি।
এ সময় উপস্থিত ছিলেন— সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কায়কোবাদ তারেক, সহসভাপতি সাইদুল হক মিতুল, সাধারণ সম্পাদক ইয়াছিনুর রহমান নাঈম, সহ-সাধারণ সম্পাদক তপন দাস, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাফি আহমেদ মিফতা, প্রচার সম্পাদক সাদিকুর রহমান, দপ্তর সম্পাদক নাঈম আহমদ, ত্রাণ বিষয়ক সম্পাদক আতিক আল হাসান, আইন বিষয়ক সম্পাদক রিফাত জাহান, মহিলা বিষয়ক সম্পাদক রিপা আক্তার এবং আলোর পাঠশালার সদস্যরা।




