শমশেরনগর বাজারে নতুন শপিং মলের উদ্বোধন
কমলগঞ্জ সংবাদদাতা :

কমলগঞ্জ সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজারে একটি নতুন শপিং মলের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শমশেরনগর বাজারে আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধনে সকল বয়সীদের সবধরনের পোষাক ও প্রসাধনী নিয়ে এ শপিং মল হামিদ এন্ড কালাম ব্রাদার্স সিটি সেন্টার (আনডার গ্রাউন্ড মার্কেট)।
এসময় মার্কেটের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মৌর মিয়া এবং দোয়া পরিচালনা করেন শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, শমশেরনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান, আব্দুস সালাম, আব্দুল কালাম-সহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যাংকার, ব্যবসায়ীবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




