জাতীয় প্রেসক্লাবে আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্ম লীগের আলোচনা সভা
বিশেষ সংবাদদাতা :

মহান বিজয় দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্ম লীগ। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আকরাম খা হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্মলীগের কেন্দ্রীয় সভাপতি আব্দুল শহীদ কাজল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এন এস কিবরিয়া, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুকুল সরকার, কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক নুর ইসলাম, ঢাকা দক্ষিণের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক চান মিয়া, ঢাকা উত্তরের সিনিয়র সভাপতি কাশেম মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সম্পাদিকা সালমা আক্তার ও মুক্তা বেগম, মুগদা থানার সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।
আলোচনা সভায় আব্দুল শহীদ কাজল জাতীয় জনক বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া সকল বীর শহীদ, নির্যাতিতদের শ্রদ্ধা জানান। এ সময় বক্তারা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ জানান।




