স্বাধীনতা বিরোধীদের সাথে সম্পর্ক থাকবে না: এসপি জাকারিয়া
বিশেষ সংবাদদাতা :

মৌলভীবাজারের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেছেন- ‘দেশের স্বাধীনতা স্বার্মভৌমত্ব বিরোধী শক্তি ও সরকারের ভিশন বাস্তবায়ন বিরোধীদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবেনা।’
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে সীমিত পরিবেশে মৌলভীবাজারের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন- ‘মৌলভীবাজারের আইনশৃঙ্খলা ও জেলার সার্বিক উন্নয়নে আমরা সবাই একসাথে কাজ করব। জেলাকে মাদকমুক্ত করতে প্রথমে পুলিশের ডোপ টেষ্ট করা হবে। নিজের ঘর থেকেই আমরা মাদকবিরোধী আন্দোলনের এ পদক্ষেপ শুরু করব। পুলিশের মানবিক ও পেশাদার আচরণ বাস্তবায়ন করা হবে।’
এ সময় তিনি দায়িত্ব পালনে মৌলভীবাজারের সবস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, এনটিভির নিজস্ব প্রতিবেদক উমেদ আলী, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস, বিটিভির জেলা প্রতিনিধি হাসানাত কামাল, স্থানীয় দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক সিরাজুল ইসলাম, চ্যানেল ২৪ এর প্রতিনিধি এম এ হামিদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল এবং দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রিপন দে।




