কুলাউড়ায় শ্রমিক গ্রুপ কমিটি ভাটেরার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
কুলাউড়া সংবাদদাতা :

মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস, কোর্স, মাইক্রোবাস, পিকআপ ও লেগুনা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং ১২২৩) এর অর্ন্তভুক্ত কুলাউড়া উপজেলা শাখার আওতাধীন ভাটেরা গ্রুপ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে কাঞ্চন মিয়া সভাপতি ও মো. আসুক মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৬ জুন) ভাটেরা রাজমহল কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম চলে। নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২জন ও সদস্য পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিকাল ৩টায় ভোটগ্রহণ শেষ হলে ভোট গণনা শুরু করেন নির্বাচন পরিচালনা কমিটির ভাটেরা শাখার আহ্বায়ক সৈয়দ রনি হাসান সালাম। মোট ভোটার সংখ্যা ছিলো ৮৯জন। তবে এদের মধ্যে ৭জন ভোট দিতে না আসায় ব্যালট বাক্সে ভোট পড়ে ৮২টি। যা মোট ভোটের ৯২ শতাংশ।
এসময় উপস্থিত ছিলেন- পরিবহন শ্রমিক ইউনিয়ন ১২২৩ এর মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফজলু মিয়া, কার্যকরি সভাপতি আকতার হোসেন লেবু, সাধারণ সম্পাদক ছালেহ আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল আলম শামীম।
নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন- পরিবহন শ্রমিক ইউনিয়ন ১২২৩ এর মৌলভীবাজার জেলা শাখার আওতাধীন কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মহিবুর রহমান ময়ুব। সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন- কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু আলী রাজুম। সহযোগিতায় ছিলেন কোষাধ্যক্ষ আব্দুল আহাদ, সদস্য তানভীর আহমদ, নির্বাচন পরিচালনা কমিটির ভাটেরা শাখার সদস্য মিনার খান, বাবুল মিয়া, মতিন মিয়াসহ অনেকে।
ভোট গণনা শেষে জেলা, উপজেলা ও স্থানীয় শ্রমিক নেতাকর্মীদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন- কুলাউড়া উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সুমেল আহমদ তমই।
এতে সভাপতি পদে কাঞ্চন মিয়া চেয়ার প্রতিকে ৪৬টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি রহিম উদ্দিন ছাতা প্রতিকে ভোট পেয়েছেন ৩৫টি। সাধারণ সম্পাদক পদে মো. আশুক মিয়া দোয়াত কলম প্রতিকে ৪৩টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি মো. ময়নুল হক মই প্রতিকে ভোট পেয়েছেন ৩৮টি।
সদস্য পদে কবুতর প্রতিকে সর্বোচ্চ ৫৮টি ভোট পেয়ে মো. সামাদ মিয়া, ফ্রিজ প্রতিকে ৪৫টি ভোট পেয়ে মো. শাহজাহান মিয়া, কুড়াল প্রতিকে ৪৪টি ভোট পেয়ে মো. মাহবুবুর রহমান শরীফ বিজয়ী হয়েছেন। তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বি মো. পাপ্পু মিয়া বালতি প্রতিকে ভোট পেয়েছেন ৩৭টি ভোট।
এর আগে সহ-সভাপতি পদে মো. মবির আহমদ, সহ-সম্পাদক পদে রনি কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক পদে মো. ফারুক মিয়া, অর্থ সম্পাদক পদে আব্দুল হান্নান, দপ্তর সম্পাদক পদে মো. লাকি মিয়া, প্রচার সম্পাদক পদে মো. সুহেল মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।




