ইউরো কাপ ফাইনাল: ম্যাচ শুরুর ২ মিনিটেই ইতালির জালে ইংল্যান্ডের গোল!
সময় সংগ্রহ :

ভাবতে ভাবতেই গোল। ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় ইতালির জালে বল জড়িয়ে দিলেন লিউক শ। ১-০ গোলে লিড নিয়ে নিল ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয় মিনিটে কর্নার কিক পায় ইতালি। কর্নার থেকে ভেসে আসা বল ক্লিয়ার করে কাউন্টার অ্যাটাকে উঠে ইংল্যান্ড।
বক্সের ডান পাশ লম্বা পাস দেন কিয়েরান ট্রিপিয়ার। দৌড়ে এগিয়ে এসে লুক শ ডান পায়ের দুর্দান্ত এক শট নেন। মুহূর্তেই বলটি ইতালির জালে জড়িয়ে যায়। এমন গোলের পর মাঠের বাইরে উত্তেজনার পারদ চরমে তা নিশ্চিত।
কারণ ফাইনালকে ঘিরে ইংল্যান্ড সমর্থকদের উন্মত্ততায় লন্ডনের রাস্তা কার্যত অবরুদ্ধ। ট্রাফিক সিগন্যালের উপর উঠেও মানুষ তান্ডব চালিয়েছে। দীর্ঘ এক মাসের দুর্দান্ত লড়াইয়ের পরে কেবল ইউরোসেরা মুকুট পড়বে একটি দলই। বাকি ২৩ দল ফিরে যাবে শূন্য হাতে। সেই একটি দলের খোঁজে আজ রাত ১ টায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোর ফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ইতালি।
ইতালির রক্ষণভাগ যেমন অভিজ্ঞ, তেমনই ইংল্যান্ডের আক্রমণ ভাগে অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। ইউরোর ফাইনালে আজ লড়াইটা হয়েছে বোনুচ্চি, কিয়েলিনির সঙ্গে হ্যারি কেইন, রাহিম স্টার্লিংদের। সেসব ভিডিও ছবি প্রকাশ হয়ে গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায়।
ইংল্যান্ডের প্রথম একাদশ : জর্ডান পিকফোর্ড, কাইল ওয়াকার, লুক শ, ডেকলান রাইস, জন স্টোনস, হ্যারি ম্যাগুইরে, হ্যারি কেইন, রাহিম স্টার্লিং, কেলভিন ফিলিপস, ম্যাসন মাউন্ট, কিয়েরান ট্রিপিয়ার।
ইতালির প্রথম একাদশ : জিয়ানলুইজি ডোনারুমা, লরেঞ্জো, বোনুচ্চি, কিয়েল্লিনি, এমারসন, বারেল্লা, জোরজিনহো, ভেরাত্তি, চিয়েসা, সিরো ইমোবিলে, ইনসিগনে।




