লকডাউন শিথিল : পশুর হাটে চলবে কেনা-বেচা
স্টাফ রিপোর্টার :

চলমান কঠোর লকডাউন ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সময়ে কোরবানির পশুর হাটে কেনা-বেচা চলবে।
সোমবার (১২ জুলাই) এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। শিগগির এ নিয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রীপরিষদ বিভাগ।
সোমবার জানানো হয়েছে- কোরবানির ঈদে মানুষের চলাচল ও পশুর হাটে বেচা-কেনার বিষয় বিবেচনায় কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণও।
এর আগে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন আরোপ করে সরকার। পরে সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।




