দোয়ারাবাজারে স্বেচ্ছাশ্রমে বাঁশের সেতু নির্মাণ করেছে সমাজ সেবা সংগঠন
দোয়ারাবাজার সংবাদদাতা :

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : ছাতক-সুনামগঞ্জ মহাসড়কের মান্নারগাঁও ইউনিয়নের নোয়াগাও খালের ব্রীজ ভেঙ্গে যাওয়ার বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি ব্রীজ পুননির্মাণ কাজ। স্থরে স্থরে জনপ্রতিনিধি থাকলেও মানুষ চলাচলে দিন দিন বেড়ে চলেছে দুর্ভোগ। দীর্ঘ জনদুর্ভোগের পর অবশেষে কয়েক গ্রামের মানুষ এবং স্থানীয় শ্যামল বাজার যুব সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে শুরু হয়েছে বাঁশের সেতু নির্মাণের কাজ। ভেঙ্গে যাওয়া সেতু নির্মাণে সক্রিয় ভূমিকা রাখছে- এলাকার সমাজ সেবা সংগঠন।
যাদের অক্লান্ত পরিশ্রমে এমন জনগুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, তারা হলেন- শ্যামল বাজার যুব সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, অন্যান্য সদস্যরা হলেন- দিলোয়ার হোসেন দিলাই, আব্দুল মতিন, সফিক মিয়া, আবুল মিয়া কবিরাজ, সফর উদ্দিন, আজরফ মিয়া চৌধুরী, রাকিব আলী, কামরুল ইসলাম, মালেক সরকার, খসরু মিয়া,আতর আলী, জাহাঙ্গীর মিয়া, জলাল মিয়া, নুর মিয়া প্রমুখ।

সেতু নির্মাণকালে সংগঠনের সভাপতি রমজান আলী বলেন- নৌকা দিয়ে দু’পারের মানুষ পারাপার করলেও ভয় আতংকে থাকতে হয়। এই খালে নৌকা ডুবে বেশ কয়েকজন মানুষের মৃত্যুও হয়েছে।
মাওলানা রুহুল আমিন বলেন- বাঁশের সেতু নির্মাণ হলে মানুষের ভোগান্তির অবসান হবে।
রাকিব আলী বলেন- শ্যামল বাজার যুব সমাজ কল্যাণ সংগঠনকে অভিনন্দন জানাই সেতু নির্মাণ করে মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য।
সমাজ সেবক জাহাঙ্গীর আলম রফিক বলেন- ছাতক-সুনামগঞ্জ-দোয়ারাবাজার মহাসড়কটির নোয়াগাঁও খালে বাঁশের সেতুর কাজ হলেও সরকারি উদ্যোগে দ্রুত স্থায়ী ব্রীজ নির্মাণ করার দাবি জানাচ্ছি।
মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ বলেন- ইউনিয়ন পরিষদ থেকে নোয়াগাঁও খালটি লীজ দেওয়া হয়েছে। তবে জনগণের দূর্ভোগ লাগবে বাঁশের সেতু নির্মাণে আমার আপত্তি নেই, যদি তারা পারাপারে জনগণের কাছ থেকে টাকা পয়সা না নেয়।




