মৌলভীবাজার থেকে আরও ২১ রোহিঙ্গা আটক
মৌলভীবাজার সংবাদদাতা

মৌলভীবাজার শহর থেকে আরও ২১ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে শিশুও রয়েছে।
শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তাৎক্ষনিক তাদের নাম ও পরিচয় পাওয়া যায় নি।
তথ্যটি নিশ্চিত করেছেন- মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান।
এএসপি বলেন- আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানা যাবে। এখন একেকজন একেক কথা বলছে। এদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।
এরআগে গত ১৩ জুলাই মৌলভীবাজার থেকে আরও ১৪ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশ। মৌলভীবাজার শহরের কোদালীপুল এলাকা থেকে তাদের আটক করা হয়েছিল।
সে সময় পুলিশ জানায়- ৫ দিন আগে কক্সবাজারের কুতুপালং এবং বালুখালি ক্যাম্প থেকে বিশেষ কৌশলে বেরিয়ে রোহিঙ্গারা প্রথমে চট্টগ্রামে আসে। সেখানে কোনো কর্মসংস্থান করতে না পেরে রোহিঙ্গা দুই পরিবারের সদস্যরা মৌলভীবাজারে চলে আসে।




