নুরুল হুদা মুকুটের সুস্থতায় কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল
সময় সিলেট ডেস্ক :

সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, তেঘরিয়া দারুল উলুম হরমুজিয়া মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুটের রোগ মুক্তি কামনায় শনিবার (১৭ জুলাই) বাদ জোহর তেঘরিয়া কেন্দ্রীয় মসজিদে এবং দিরাইয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তেঘরিয়া দারুল উলুম হরমুজিয়া মাদ্রাসার দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মুহতামিম মাওলানা তাফাজজুল হক আজিজ, সিনিয়র সহ-সভাপতি ও তেঘরিয়া মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট শেরেনুর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি বদরুল আলম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সহ-সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, এডভোকেট আমিনুর রশিদ রনক, বেলায়েত হোসেন, হাজী ফোরকান আলী, খোকন হুদা প্রমুখ।
এদিকে শনিবার (১৭ জুলাই) দুপুরে দিরাই মধ্য বাজারের লঞ্চঘাটস্থ সাবেক মেয়র মোশাররফ মিয়ার ব্যক্তিগত কার্যালয়ে দিরাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশের উদ্যোগে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে করোনায় আক্রান্ত নুরুল হুদা মুকুটের সুস্থতা কামনা করে অনুষ্ঠিত দোয়া পরিচালনা করেন, দিরাই মজলিসপুর হালিমাতুস সাদিয়া মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল লতিফ।
উপস্থিত ছিলেন- সাবেক জেলা প্রশাসক ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, আওয়ামীলীগ নেতা ও দিরাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, আরিফুজ্জামান চৌধুরী, ডা. বজলুর রহমান, যুবলীগ নেতা আনিছুর রহমান লিটন সহ শতাধিক নেতাকর্মী।
উল্লেখ্য, নুরুল হুদা মুকুট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিবস্থায় চিকিৎসাধীন আছেন।
অরদিকে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তরুণ সমাজ সেবক ফরহাদ আহমদ এর উদ্যোগে ১৭জুলাই শনিবার বাদ আছর সুনামগঞ্জ শহরের তেঘরিয়া বায়তুল মামুর জামে মসজিদে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুটের রোগ মুক্তি কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মসজিদের ইমাম মাওলানা আব্দুল আউয়াল দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- মসজিদ পরিচালনা কমিটির সদস্য আবুল হোসেন, বেলায়েত হোসেন, বাছিদ মিয়া, জুয়েল মিয়া, ছাত্রলীগ নেতা সাফায়াত জামিল, জয়েদ আহমদ, হুজাইফা হুদা’সহ অন্যান্য নেতৃবৃন্দ নুরুল হুদা মুকুটের আশু রোগ মুক্তি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন।




