প্রধানমন্ত্রীর উপহার পেলেন দোয়ারাবাজারের কর্মহীন ও প্রতিবন্ধিরা
দোয়ারাবাজার সংবাদদাতা

করোনাকালীন সময়ে ২২২টি পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি আটা, ১ লিটার তৈল, ১ পেকেট মুড়ি, ১ কেজি লবন, ১ পেকেট সেমাই, ১ টা সাবান ও ১৪০০ টি অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ১০ কেজি করে বিজিএফ এর চাল এবং ৯০ জন প্রতিবন্ধি সুবিধাভোগীর মাঝে “প্রতিবন্ধি ভাতার বই” বিতরণ করা হয়েছে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে।
রোববার ও সোমবার (১৮-১৯ জুলাই) ২ দিনব্যাপী উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর উপহার ও বিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং ৯০ জন প্রতিবন্ধি সুবিধাভোগীর মাঝে “প্রতিবন্ধি ভাতার বই” বিতরণ করেন- বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম আহমেদ চৌধুরী রানা।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, ইউপি সদস্য মোশারফ হোসেন, উজায়ের হোসেন ফারুক, ধন মিয়া, খোরশেদ আলম, আলাউদ্দিন, মিনারা খাতুন, রেনুয়ারা বেগম প্রমুখ।
এ সময় বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম আহমেদ চৌধুরী রানা বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ এ দেশের মাটি ও মানুষের কল্যাণে রাজনীতি করে। দেশে যত সময় দূর্যোগ এসেছে, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে সকল দূর্যোগ মোকাবেলা করেই তিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি বলেন- বৈশ্বিক এই করোনা মহামারীর প্রভাব আমাদের বাংলাদেশে পড়ায় অনেক মানুষজন কর্মহীন হলে শেখ হাসিনা সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েও অর্থনীতির চাকাকে সচল রেখেছেন। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে কোন প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়ার জন্য আহবান জানান।




