দেশবাসীকে দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর-এর ঈদুল আযহার শুভেচ্ছা
দোয়ারাবাজার সংবাদদাতা

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দোয়ারাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর।
মঙ্গলবার (২০ জুলাই) এক শুভেচ্ছা বার্তায় এই প্রতিবেদককে তিনি বলেন- বছর ঘুরে প্রতি বছরের ন্যায় সুখ, শান্তি,সমৃদ্ধি, ভ্রাতৃত্বের বন্ধন আর ত্যাগের মহিমার বার্তা নিয়ে মুসলমানদের ঘরে ঘরে আবারও হাজির হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আযহা।
ওসি দেব দুলাল ধর বলেন- ঈদ মানে শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্বের বন্ধনের শিক্ষা এবং ধনী গরীব সকল ভেদাভেদ ভূলে গিয়ে সাম্য মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার এক অনুপম দৃষ্টান্ত। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল আযহার ত্যাগের সেই শিক্ষার প্রতিফলন হোক সকলের জীবনে।
তিনি আরও বলেন- বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের ফলে এ বছর ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে ঈদ উদযাপিত হতে যাচ্ছে। সংক্রমনের মাত্রাটা আকষ্মিক বেড়ে গিয়েছে। অনেকে চিরতরে হারিয়ে ফেলছেন তাদের নিকট আত্নীয় তথা অতি প্রিয়জনদের। একদিকে প্রিয়জন হারানোর বেদনা অন্যদিকে ঈদ আনন্দ, সব মিলিয়ে পুরো দেশময় একটা চাপা উত্তেজনা বিরাজ করছে সকলের মনে।
তাই, নিজ ও নিজের পরিবার এবং বৃহৎ জনস্বার্থে সকল প্রকার সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজে অংশ নিতে ও ঈদ উদযাপনের জন্য সকলকে আহ্বান জানিয়েছেন তিনি।




