দোয়ারায় কঠোর লকডাউনে ৯ মামলা ৫ হাজার জরিমানা
দোয়ারাবাজার সংবাদদাতা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : করোনা প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর টহল চলমান রয়েছে।
সোমবার (২৬ জুলাই) বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ও দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ-এর নেতৃত্বে উপজেলার পূর্ব বাংলাবাজার, বালিউরা বাজার, টেবলাই এবং দোয়ারাবাজার সদরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ৯ টি মামলায় ১৫ জনকে মোট ৫০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যপারে দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহর কাছে জানতে চাইলে তিনি বলেন- করোনা প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




