এক সপ্তাহে ভূমধ্যসাগরে ৭০০ এর বেশি অভিবাসন প্রত্যাশী উদ্ধার
সময় সংগ্রহ

সুমাইয়া ঐশী : অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগকেই লিবিয়া ও মাল্টা উপকূল থেকে উদ্ধার করা হয়েছে। রোববার বিষয়টি নিশ্চিত করেছে একটি অভিবাসী সহায়তা সংগঠন। ফ্রান্স ২৪
দক্ষিণ ফ্রান্সের বন্দরনগরী মার্সেই ভিত্তিক একটি সংগঠন বলছে- শনিবারই ঐ অঞ্চলে আলাদা আলাদা মোট ছয়টি অভিযান চালানো হয় আন্তর্জাতিক জলসীমায়। এই সময় মাল্টার সমুদ্রসীমা থেকেই উদ্ধার করা হয় ১০৬ জনকে। বিষয়টি নিয়ে যদিও আগেই সতর্ক করেছিলো জার্মানির এইড গ্রুপ সি-ওয়াচ।
এনিয়ে ইউরোপিয়ান সমুদ্রভিত্তিক মানবতা সংস্থা এসওএস মেডিটেরিয়ান জানায়- এই উদ্ধার অভিযানে সব বয়সের অভিবাসন প্রত্যাশীরাই আছেন। এরমধ্যে সবচেয়ে কম বয়সী অভিবাসন প্রত্যাশীর বয়স হলো মাত্র তিন মাস।




