বিয়ের অনুষ্ঠানে যাবার পথে বজ্রপাতে নিহত ১৭, আহত ৬
সময় সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাবার পথে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (৪ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলার পাকা নারায়ণপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন- শিবগঞ্জের ইউএনও সাকিব আল রাব্বী।
তিনি জানান- পদ্মা নদী পার হয়ে ২৩ জনের একটি দল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে বৃষ্টি শুরু হলে তারা টেলিখারি এলাকায় নেমে একটি চালার নিচে অপেক্ষা করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়।




