অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে শুভ সূচনা করলেন মেহেদী হাসান : ২য় উইকেট মোস্তাফিজের হাতে
স্পোর্টস ডেস্ক

অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে শুভ সূচনা করলেন স্পিনার মেহেদী হাসান।২য় উইকেট মোস্তাফিজের হাতে। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি অজিদের। নিজের দ্বিতীয় ওভারে এসেই উইকেটের দেখা পেয়েছেন মেহেদী। এই স্পিনারের বলে নাসুম আহমেদকে ক্যাচ দিয়ে ১১ রান করে ফিরে গেছেন ক্যারি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারী অস্ট্রেলিয়া দলের সংগ্রহ ৫.৩ ওভারে ২ উইকেটে ৩১রান।
এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।
প্রথম টি-টোয়েন্টিতে ২৩ রানে অজিদের হারানোয় দারুণ আত্মবিশ্বাসী টাইগাররা। তামিম-মুশফিকদের মতো সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই নবীনরা নিজেদের সেরাটা দিয়ে খেলেছে।
প্রথম ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এর আগের ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড।




