অস্ট্রেলিয়ার সর্বনিম্ন, বাংলাদেশের না হারার রেকর্ড
স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে পুরো ২০ ওভার খেলে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর এটিই। এ রেকর্ডটাই বলে দেয় অস্ট্রেলিয়ার ব্যাটিং দুর্দশার চিত্র।
অন্তত আগেরদিনের চেয়ে একটু ভালো শুরু করেছিল অস্ট্রেলিয়া, তবে দ্রুত উইকেট এদিনও হারিয়েছে তারা। শুরুতে বাংলাদেশ স্পিনারদের কবলে পড়েছে সফরকারীরা, এরপর পেসাররা এসে সেরেছেন বাকী কাজটা।
মাঝে মিচেল মার্শ ও মোয়েজেস হেনরিকেসের জুটি একটু আশা জুগিয়েছিল তাদের। তবে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু পেয়েছে বাংলাদেশ।
২০ ওভারে এতো কম রানের লক্ষ্য নিয়ে বাংলাদেশ এর আগে হারেনি কখনোই।





