সাকিবের উইকেটে ভাঙল জুটি
স্পোর্টস ডেস্ক
যেন ভাগ্যকে সঙ্গে করে নিয়েই নেমেছেন মেহেদী হাসান। অ্যাশটন অ্যাগারের দুই ওভারে তিনবার মিসটাইমিংয়ে আকাশে তুলেছেন বল, তবে তিনবারই তিনি বেঁচেছেন ক্যাচ ফিল্ডারের কাছে ঠিকঠাক না যাওয়ায়। অস্ট্রেলিয়ানরা চেষ্টা করেছেন, তবে নাগাল পাননি। অ্যাডাম জাম্পার বলেও একটা তুলে মেরেছিলেন শুরুতে, সেটিও যায়নি ফিল্ডারের কাছে। এরপর এসে অবশেষে টাইমিং করতে পেরেছেন। ইনিংসের প্রথম ছয়টাও এসেছে মেহেদীর ব্যাটেই।





