৯ রানের ব্যবধানে নেই সাকিব-মাহমুদউল্লাহ-মেহেদী
স্পোর্টস ডেস্ক

অবশেষে মেহেদী (আউট)!
মেহেদী আসলে আউট হতে পারতেন আরও আগেই। তবে এতক্ষণ ঝুলে ছিলেন তিনি। অ্যাডাম জাম্পাকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মিস করে গেলেন, এবার আর শেষরক্ষা হলো না তাঁর। ক্রিজে ফেরার আগেই স্টাম্পিংয়ের কাজতা সেরে ফেলেন ম্যাথু ওয়েড। মেহেদী ফিরেছেন ২৩ রান করে, জয় থেকে ৫৫ রান দূরে বাংলাদেশ হারিয়েছে ৫ম উইকেট।




