দারুণ ফিল্ডিংয়ে রান-আউট : সাজঘরে ফিরলেন আফিফ
স্পোর্টস ডেস্ক

ক্যারির দারুণ ফিল্ডিংয়ে ফিরতে হল আফিফকে
আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, আফিফ এদিন শুরু করলেন সেখান থেকেই। তবে দারুণ ফিল্ডিংয়ে ফিরতে হলো তাঁকে। মিড-অফে ঠেলে সিঙ্গেল নিতে গিয়েছিলেন আফিফ। ডাইভ দিয়ে ধরে ওঠার আগেই ছুঁড়ে মেরেছেন অ্যালেক্স ক্যারি, যে থ্রো-তে সরাসরি ভেঙেছে স্টাম্প। ১২তম ওভারের শেষ বলে ৪র্থ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ঠিক আগের বলেই মাহমুদউল্লাহর বিপক্ষে একটি রিভিউ নিলেও সফল হয়নি অস্ট্রেলিয়া। ক্রিস্টিয়ানের লেগ কাটার মিস করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। আম্পায়ার গাজী সোহেল দিয়েছিলেন নট-আউটের সিদ্ধান্ত। বল-ট্র্যাকিং দেখিয়েছে, ইমপ্যাক্ট ও উইকেটে ছিল আম্পায়ারস কল।




