দ্বিতীয় ওভারে ওয়েডকে ফেরালেন নাসুম
স্পোর্টস ডেস্ক

ওয়েড এবং লেগসাইডের বল : অধ্যায় তিন
আগের দুই ম্যাচে মিডল অর্ডারে খেলেছিলেন, তবে ওপেনিংয়ে উঠে এলেন অধিনায়ক ম্যাথু ওয়েড। তবে লেগসাইডের বল আবারও কাল হলো তাঁর।
নাসুম আহমেদের লেগসাইডের বলটা টেনে মারতে গিয়ে শর্ট ফাইন লেগে ধরা পড়েছেন ওয়েড, ৫ বলে ১ রান করেই। প্রথম ম্যাচে লেগসাইডের বেশ বাইরের বলে ক্যাচ দিয়েছিলেন ওয়েড। পরের ম্যাচে জায়গা বানিয়ে খেলতে গিয়ে মোস্তাফিজের বলে হারিয়েছিলেন লেগস্টাম্প।
প্রথম ওভারে মেহেদী হাসানকে বেন ম্যাকডারমট ছয় মারলেও পরের ওভারে নাসুম দিয়েছেন ব্রেক থ্রু। রানতাড়ায় আবারও শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।




