বার্সেলোনায় বিদায়ী সংবাদ সম্মেলনে আপ্লুত মেসি
স্পোর্টস রিপোর্টার

বার্সেলোনায় আর থাকছেন না লিওনেল মেসি। আনুষ্ঠানিকভাবে ক্যাম্প ন্যু ছাড়ার আগে রোববার এক বিদায় বিদায়ী সংবাদ সম্মেলনে কথা বলছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার দীর্ঘদিনের ক্লাব সতীর্থ জেরার্ড পিকে, জর্দি আলবা’সহ অনেকে। কথা বলার আগে কাঁদতে দেখা গেছে মেসিকে। কণ্ঠও ধরে আসছিল ৩৪ বছর বয়সী তারকার।
মেসি বলেছেন- ‘অনেক কিছুরই সম্ভাবনা আছে। কিন্তু এই মুহূর্তে কোনো কিছুই নিশ্চিত নয় কারো সঙ্গে। ক্লাব থেকে যখন আনুষ্ঠানিকভাবে জানানো হলো। আমি অনেক ফোন কল পেয়েছি। অনেক ক্লাবই আগ্রহ দেখিয়েছে। কিন্তু এখন, আমি কোনো কিছুর কাছেই নেই। আমরা অনেক বিষয় নিয়েই কথা বলছি।’
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বার্সার সঙ্গে ২১ বছরের সম্পর্ক নিয়ে কথা বলার পাশাপাশি নানা বিষয় নিয়ে কথা বলছেন মেসি।
মেসির বিদায়ী ভাষণ উপলক্ষে ক্যাম্প ন্যুর সামনে ভিড় করেছে অসংখ্য বার্সা সমর্থক।





