মাহমুদউল্লাহর পর ফিরলেন সৌম্য
স্পোর্টস ডেস্ক
ছন্দ পাওয়ার আভাস দিয়েই ফিরলেন সৌম্য
শুরুতে ধুঁকতে থাকা সৌম্য ছন্দ ফিরে পাওয়ার আভাস দিয়েছিলেন, তবে টিকতে পারলেন না বেশীক্ষণ। ড্যান ক্রিস্টিয়ানের দুই স্লোয়ারে রান বের করতে না পারার পর দারুণ এক লেট কাটে চার মেরেছিলেন। তবে এরপরের বলে জায়গায় পেয়েও সুবিধা করতে পারেননি কমিয়ে আনা গতিতে। সৌম্য ক্যাচ দিয়েছেন লং-অফে। এর আগে অ্যাগারের বলে স্লগ করে একটা ছয় মেরেছিলেন তিনি। সৌম্য আউট হয়েছেন ১৮ বলে ১৬ রান করে। সিরিজে এটিই সৌম্যর সর্বোচ্চ স্কোর, এর আগের চার ইনিংসে করেছিলেন ২, ০, ২ ও ৮ রান। ৯৬ রানে ৫ম উইকেট হারিয়েছে বাংলাদেশ।





