টি-টোয়েন্টিতে সাকিবের ১০০ উইকেট, জয়ের আরও কাছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
সাইফউদ্দিনের জোড়া উইকেট
আরেকবার ব্যাটিংয়ে ডুবছে অস্ট্রেলিয়া। সাইফউদ্দিনের স্লোয়ারে ধোঁকা খেয়েছেন অ্যালেক্স ক্যারি। নিজের দ্বিতীয় ওভারে প্রথম উইকেট পেয়েছেন সিরিজে প্রথমবার খেলতে নামা সাইফউদ্দিন। দ্বিতীয়টিও অবশ্য পেয়ে গেছেন এ ওভারেই। আরেকটি স্লোয়ারে থার্ডম্যানে খেলতে গিয়ে উইকেটের পেছনে সহজ ক্যাচ দিয়েছেন ময়েজেস হেনরিকেস। ১১তম ওভারে ৫৩ রানে ৫ম উইকেট হারানোর পর অস্ট্রেলিয়া ৬ষ্ঠ উইকেট হারিয়েছে ৫৪ রানে। জয় থেকে এখনও ৬৯ রান দূরে তারা।





