অস্ট্রেলিয়াকে ৬২ রানে অলআউট করে সিরিজের শেষ ম্যাচ বাংলাদেশ জিতল ৬০ রানে
সময় সিলেট ডট কম

রেকর্ড ৬২ রানে অল-আউট অস্ট্রেলিয়া!
একটু চোখ ঘষে নিন। এরপর যা পড়বেন, আদতেই তা ঘটেছে!
টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৬২ রানে অল-আউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। ১৪ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে তাঁরা।
এর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে ৭৯ রানে অল-আউট হয়েছিল অস্ট্রেলিয়া, টি-টোয়েন্টিতে এতদিন সেটিই ছিল তাদের সর্বনিম্ন স্কোর।




