সিসিলি দ্বীপে ইউরোপের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
আন্তর্জাতিক সময়

ইউরোপের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ইতালির সিসিলি দ্বীপে। এ দাবি করেছে কর্তৃপক্ষ।
সিএনএন এক প্রতিবেদনে জানায়- ভূমধ্যসাগরের সবচেয়ে দ্বীপটিতে ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস বা ১১৯.৮ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ধারণ করা হয়েছে।
ভূমধ্যসাগরের তীরবর্তী ইউরোপ ও উত্তর আফ্রিকায় কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা যাচ্ছে এবার। এমন সময় বুধবার সিরাকুসা শহরে পারদ জানা ইতিহাসে একদম ওপরে চড়েছে।
ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএসও) জানায়- এর আগে গ্রিসের অ্যাথেন্সে ১০৭৭ সালের ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ডিগ্রি সে. তথা ১১৮ ডিগ্রি ফা. রেকর্ড করা হয়।
নতুন রেকর্ড হওয়ার খবরটি নিশ্চিত করেছেন সিসিলি কর্তৃপক্ষ। তবে ডব্লিউএমও-কে বিষয়টি আনুষ্ঠানিকভাবে যাচাই করতে হবে।
এ সব দাবানলের কিছু মানবসৃষ্ট। কিন্তু বিজ্ঞানীরা বলছেন- জলবায়ু সংকট তাপপ্রবাহ ও আগুনকে আরও বাড়িয়ে তুলছে। যা দিন দিন আরও ধ্বংসাত্মক হয়ে উঠছে।
চলতি সপ্তাহে ভূমধ্যসাগর জুড়ে তাপমাত্রা গড়ে ৫ থেকে ১০ ডিগ্রি সে. বেড়েছে। ইউরোপ ও উত্তর আফ্রিকা জুড়ে দাবানলের কারণে কয়েক ডজন মানুষ মারা গেছে। এর মধ্যে হতাহতের দিক থেকে আলজেরিয়ার অবস্থা ভয়াবহ। দেশটিতে ৬৫ জন মারা গেছে। এ ছাড়া তুরস্কে অনেক মানুষ নিহত হয়েছে। ইতালি ও গ্রিসে অনেক গ্রাম ধ্বংস করে দিয়েছে আগুন।




