ভারত থেকে এল আরও ২৬৭ টন তরল অক্সিজেন
সময় সিলেট ডেস্ক
কনটেইনার থেকে খালাসের পর ট্যাংকলরিতে ১৫ থেকে ২০ টন করে অক্সিজেন সড়কপথে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমদানিকারক প্রতিষ্ঠান লিনডের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টে নেওয়া হচ্ছে। সেখান থেকে পরে চাহিদা অনুযায়ী তা পৌঁছে যাবে দেশের বিভিন্ন হাসপাতালে।
লিনডে বাংলাদেশ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার বলেন- বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনটি যমুনা নদীর পারে অনেক খোলামেলা জায়গায় হওয়ায় সেখানে আমদানি করা অক্সিজেন খালাস করা হচ্ছে। প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার ভারত থেকে তরল অক্সিজেন আমদানি করে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলস্টেশনে খালাস করা হচ্ছে।
এ নিয়ে লিনডে বাংলাদেশ লিমিটেড আট দফায় রেলপথে ভারত থেকে ১ হাজার ৬০০ টন তরল অক্সিজেন আমদানি করেছে।





