কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ-এর রজতজয়ন্তী উদযাপন
কমলগঞ্জ সংবাদদাতা

নির্মল এস পলাশ, কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে : মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশ-এর ২৫ বছর পদার্পণে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির আয়োজনে কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়নের নয়াপত্তনস্থ গুড নেইবারস বাংলাদেশ কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিডিপির ব্যবস্থাপক রোমিও রতন গমেজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ৭নং আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির প্রোগ্রাম অফিসার প্রবীর নকরেক, মেডিকেল অফিসার ডা. শ্রীনিবাস দেবনাথ, একেবাংলা স্কুলের প্রধান শিক্ষক সুরচন্দ্র সিংহ, এডমিন অফিসার অজয় কুমার দে, অফিসের কর্মকর্তা, কর্মচারী ও ভলেন্টিয়ার’সহ আরও অনেকে। আলোচনায় বক্তারা গুড নেইবারস বাংলাদেশের কার্যক্রম নিয়ে প্রশংসা করেন।
অনুষ্ঠানে মেডিকেল অফিসার ডা. শ্রীনিবাস দেবনাথ-এর ৫ বছর কর্মকাল পূর্ণ হওয়ায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও গত ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়।




