মার্কিনীদের থেকে গণিমত হিসেবে যে ভারী অস্ত্রগুলো পেয়েছে তালেবানরা
সময় সংগ্রহ

দীর্ঘ বিশ বছর যুদ্ধের পর গত ১৫ আগস্ট সোমবার বিনা রক্তপাতে কাবুল বিজয়ের মাধ্যমে তালেবানদের চূঢ়ান্ত বিজয় অর্জিত হয়। এরপর চুক্তি মোতাবেক গত মঙ্গলবার (৩১ আগস্ট) আমেরিকার সকল সৈন্য প্রত্যাহার সম্পূর্ণ হয়।
আমেরিকা তালেবানদের বিরুদ্ধে সম্প্রতি যুগের সর্বাধুনিক মরণাস্ত্র ব্যবহার করেও পরাজিত হয়েছে। ফলে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র গণিমত হিসেবে তালেবানদের করতলগত হয়। তালেবানদের গণিমত হিসেবে পাওয়া অস্ত্রগুলোর একটা আনুমানিক তালিকা রয়টার্স আমেরিকার কিছু সামরিক কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশ করেছে, যা নিম্নরূপ-
২০০টিরও বেশি হেলিকপ্টার, ৮৫ হাজার বিলিয়ন ডলারের চেয়েও বেশি মূল্যের সামরিক অস্ত্র ও সরঞ্জামাদি। (১ বিলিয়ন =১০০কোটি)
২ হাজারের চেয়ে ও বেশি সাঁজোয়া যান। এরমধ্যে আমেরিকান হামভি ((Humvee) মডেলের এ রয়েছে। আরও রয়েছে ৪০টি অত্যাধুনিক বিমান। এরমধ্যে ইউ এইচ-৬০ ব্লাক হোক (UH-60 Black Hawk) মডেলের ও বিমান রয়েছে বলে জানা যায়। এছাড়াও রয়েছে সামরিক হেলিকপ্টার এবং স্ক্যান ইগল (Scan Eagle) মডেলের অত্যাধুনিক ড্রোন।
কান্দাহার বিজয় করার পর তালেবানরা একটি সামরিক হেলিপ্টার চালিয়েছিলো, যার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর আমেরিকার গণতান্ত্রিক সদস্যরা প্রশাসনের কাছে দাবি করেছিলো আফগানে ফেলে আসা অস্ত্রের পরিমাণের একটা তালিকা প্রকাশ করার, কিন্ত তা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে, তালেবানদের গণিমত হিসেবে পাওয়া অস্ত্রের সংখ্যা আরো বেশি হবে।
এদিকে মার্কিনী শেষ সেনাটি আফগান ত্যাগ করার পর কাবুলে তালেবানরা ফাঁকা গুলি ছুড়ে আনন্দ বিজয় উদযাপন করছে। এস ময় তালেবানদের মুখপাত্র আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন- আজকের এ বিজয় মূলত সকল মুসলমানের বিজয়। আমেরিকা পরাজিত হয়েছে। তাদের এই পরাজয়ের গ্লানি থেকে অন্য সাম্রাজ্যবাদীদের শিক্ষা গ্রহন করা দরকার।
অন্যদিকে জো বাইডেনের বক্তব্য- আমরা পরাজিত হইনি। রক্তপাত এড়াতে আমরা যুদ্ধ শেষ করে সৈন্য প্রত্যাহার করেছি।
সূত্র : আলজাজিরা




