বড়লেখায় ৫১০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বড়লেখা সংবাদদাতা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ৫১০পিস ইয়াবা’সহ মাহবুবুর রহমান (৬৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়- সোমবার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল উপজেলার সুরিকান্দি এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও করে তাকে গ্রেফতার করে র্যাব।
আটক মাদক ব্যবসায়ী বড়লেখা উপজেলার সুরিকান্দি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।




